যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের মধ্য অ্যালাবামায় টর্নেডোতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
অটাউগা কাউন্টি শেরিফের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ঝড়ে ছয় জন মারা গেছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি।
অ্যালাবামার গভর্নর কে আইভে টুইটারে বলেন, আমাদের রাজ্যজুড়ে আঘাত হানা ঝড়ে ছয় অ্যালাবামিয়ানকে হারিয়ে আমি শোকাহত। তাদের প্রিয়জন ও পরিবারের জন্য আমার প্রার্থনা রইল। আমরা বিধ্বংসী আবহাওয়ার সঙ্গে অনেক বেশি পরিচিত, কিন্তু আমাদের লোকেরা দৃঢ়। আমরা এটি কাটিয়ে উঠব এবং আরও শক্তিশালী হব।
অটাউগা কাউন্টি করোনার বাস্টার বারবার বলেন, টর্নেডোর আঘাতে নিক্ষিপ্ত ধ্বংসাবশেষ উড়ে এসে পড়লে কমপক্ষে চারজনের মৃত্যু হয়। তবে বাকি নিহতদের বিষয়ে আর কোনো তথ্য দিতে পারেননি তিনি।
বৃহস্পতিবার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অটাউগা, চেম্বার্স, কুসা, ডালাস, এলমোর এবং তাল্লাপুসা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অ্যালাবামার গভর্নর কে আইভে।
প্রবল বাতাস এবং ভারী বৃষ্টির কারণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জর্জিয়া, মিসিসিপি ও অ্যালাবামার কিছু এলাকায় কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর এবং শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫০টির বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
সূত্র : রয়টার্স
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







